

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং কথা বললে আর কাউকে গুম হতে হবে না- এমন নিশ্চয়তা তৈরি হয়েছে।’
আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং কথা বললে আর কাউকে গুম হতে হবে না- এমন নিশ্চয়তা তৈরি হয়েছে।’ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারকে নিয়ে ‘মিথ্যাচার’ করা ব্যক্তিরা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করছে।”
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন জাতির সামনে তুলে ধরেছেন, সেই পথেই এগিয়ে যাচ্ছে দলটি। দেশকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই বলেও দাবি করেন রিজভী।’ এসময় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।
মন্তব্য করুন
