শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক মজলিসের দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা অনুষ্ঠিত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক শ্রমিক মজলিসের দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে রাজধানীর পল্টনের এফপিএবি মিলনায়তনে দিনব্যাপী এক কেন্দ্রীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আবদুল কাদের।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় শুরা সদস্য ও ইসলামী ছাত্র মজলিস সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার।

বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, বিলস-এর নির্বাহী পরিচালক ও সাবেক শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, দারসুল হাদিস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার।

কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ডাক্তার আবু বকর সিদ্দিকী, মুহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ খায়রুল আলম পুলক প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন