বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল এবার সংসদে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে গতকাল সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন আব্দুল ওয়াদুদ ভুঁঞা। তিনি প্রশ্ন রাখেন— কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, ‘গুপ্ত’। ছাত্রদল লিখেছে ‘গুপ্ত’। সেই জন্যই তারা ‘গুপ্ত’ শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে এসব কথা বলেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা।

সংসদে দাঁড়িয়েই সরকার দলীয় সংসদ সদস্যের এসব কথার প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভেতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি।

আব্দুল ওয়াদুদ ভুঁঞা তার বক্তব্যে বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই— আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না।

তিনি বলেন, শান্তির, উন্নয়নের, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য এই বর্তমান সদ্যজাত সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যে, আমাদের এই সংসদের বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভেতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে যে চক্রান্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না।

বিরোধী দলকে উদ্দেশ্য করে সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালে জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারেনি বলে আজ সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে।

চট্টগ্রাম সিটি কলেজে গতকালের সংঘর্ষের প্রসঙ্গে টেনে তিনি বলেন, চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, গুপ্ত। ছাত্রদল লিখেছে গুপ্ত। সেই জন্যই তারা গুপ্ত শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে। আজ আমাদের বিরোধী দলের ভাইয়েরা ক্ষেপে উঠেছেন, এই সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কী কথা বলেছে, গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজ কন্ঠ চেপে ধরতে চায় ফ্যাসিস্টের মতো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন