জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিধি মেনেই সব বিল পাস হয়েছে। আপনিও কি তা-ই মনে করেন?
ব্যবসা-বাণিজ্যের সব বাধা তিন মাসের মধ্যে দূর করার আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি সম্ভব হবে বলে মনে করেন কি?
জ্বালানির পাশাপাশি সংস্কার বিষয়েও সরকার ও বিরোধী দলের একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে। জ্বালানিমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে আপনি একমত?
বাসাবাড়িতে বিদ্যুতের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব তৈরি করেছে বিদ্যুৎ বিভাগ। আপনি কি এটি সমর্থন করেন?
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনদিন অনলাইনে ও তিন দিন অফলাইনে ক্লাশ হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়। আপনি কি শিক্ষামন্ত্রীর এমন কার্যক্রমের সঙ্গে একমত?