শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে নুরকে দেখতে নৌ পরিবহন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম
ঢামেকে হাসপাতালে এম সাখাওয়াত হোসেন
expand
ঢামেকে হাসপাতালে এম সাখাওয়াত হোসেন

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢামেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গিয়ে তিনি নুরুল হক নুরের সঙ্গে কথা বলেন। পরে সকাল পৌনে ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন সাখাওয়াত হোসেন।

এসময় তার সঙ্গে ঢামেকের পরিচালক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন