বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম
কোলাজ ছবি
expand
কোলাজ ছবি

পুলিশে আবারও বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন