মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে, দ্রুত খুলছে শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০১:০৭ পিএম আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:১০ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন
expand
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে। শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আশা করছি।’ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, আগামী এক বছরের মধ্যে সব নির্বাচন পর্যায়ক্রম সম্পন্ন হবে।

তিনি বলেন, বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট ও আশিয়ানে যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে।

আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে-কিছু লুটপাটকারী, মাফিয়া, চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন