বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তথ্যের অবাধ প্রবাহে প্রযুক্তি ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, ‘সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন তথ্যমন্ত্রী। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম ও এসবের অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অবহিত করেন তিনি।

গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন।

এসময় তথ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার সুসান রাইল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন