সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে তিন ধাপে: সড়ক পরিবহনমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৪:৪৫ পিএম
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম
expand
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম

সবশেষ ঈদযাত্রায় যে সমস্যাগুলো হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের ঈদযাত্রা হবে। এছাড়া ভোগান্তি কমাতে এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) ঈদযাত্রা নির্বিঘ্ন করার সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, বৃষ্টি হলে ঈদের সময় যানজট হতে পারে। এবারের ঈদে এক কোটি যাত্রী যাবে ঢাকার বাইরে।

পশুর হাট থাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চ্যালেঞ্জ হবে জানিয়ে তিনি আরও বলেন, এবার বাসের সংখ্যা বাড়ানো হবে। ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে সড়ক মহাসড়কে।

সড়কমন্ত্রী জানান, গতবার ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১৭০ জন মারা গেছেন। এরমধ্যে হাইওয়ে দুর্ঘটনায় মারা গেছেন ৪৩ জন। এবার দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।

তিনি আরও বলেন, যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না। এজন্য কঠোর মনিটরিং থাকবে। ঈদে সদরঘাটে বোট এবং স্পিড বোটে করে কেউ নৌযানে উঠতে পারবে না। এজন্য নৌ পুলিশ বাড়ানো হয়েছে সদরঘাটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন