রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বজ্রাঘাতে সারা দেশে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধার তিন উপজেলায় পাঁচজন, সিরাজগঞ্জে ২, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং পঞ্চগড়ে ১ চা শ্রমিক ও জামালপুরে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।

গাইবান্ধায় শিশুসহ পাঁচজনের মৃত্যু: গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রাঘাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া সাঘাটায় একজন ও ফুলছড়িতে একজন মারা গেছে।

সিরাজগঞ্জে কৃষক ও যুবকের মৃত্যু: সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এসব ঘটনা ঘটে।

জামালপুরে কৃষক ও নারীর মৃত্যু: জামালপুরের মেলান্দহে রান্না করার সময় বজ্রাঘাতে মর্জিনা (২২) নামে এক নারী মৃত্যু হয়েছে। একই ঘটনায় পাশের বাড়ির শেফালী নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরে ধান কাটা শ্রমিকের মৃত্যু: নাটোরের সিংড়ায় জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে সম্রাট ফকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সম্রাট ফকির সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরডোলা গ্রামের সাজা ফকিরের ছেলে।

বগুড়ায় ছাগল আনতে গিয়ে প্রাণ গেল যুবকের: বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রাঘাতে নারী-পুরুষসহ দুইজনের মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন