মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

আদেশে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে, রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফকে ডিএমপিতে এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার একেএম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, বদলি করা কর্মকর্তারা আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। না করলে আগামী ২৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন