রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের মাইক নষ্টের কারণ জানালেন স্পিকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
expand
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। এরপর অধিবেশন পুনরায় চালু হলে এই মাইক নষ্টের কারণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে আজ রোববার (৫ এপ্রিল) বিকাল ৫টা ৫৫ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা দিয়েছিলেন স্পিকার।

পরবর্তীকালে সংসদ অধিবেশন পুনরায় চালু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাইকে যে বিভ্রাটটি হয়েছে- আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষুব্ধ ও ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে অনেক আসবাবপত্র বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তসনস করেছেন। এই কারণেই মাইকে বিভ্রাট দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, আরেকটি কারণ হলো- এই ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২২ সালে সংসদের অভ্যন্তরের এই মাইক সিস্টেমটি স্থাপিত করা হয়। যারা এটা স্থাপন করেছে- তাদের ওয়ারেন্টি ছিল কিনা মাইকের কার্যকারিতা কতদিন থাকবে; তার কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না।

স্পিকার আরও বলেন, বোঝা যাচ্ছে যে অত্যন্ত হেলাফেলার সঙ্গে এই বিশাল কাজটি সম্পন্ন করা হয়েছে। সংসদ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা এসে এই সংসদীয় মাইক সংস্কারের জন্য তাদের কোনো আগ্রহ নেই। স্থানীয় যে কোম্পানিটি এই কাজের সঙ্গে জড়িত ছিল- তারাও কখনো পলাতক কখনো দায়সারাভাবে এড়িয়ে থাকে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি এই ব্যাপারে তদন্ত করে একটি প্রকৃত সত্য জানাবার জন্য। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ এই হাউস জাতীয় সংসদে বারংবার এইভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটা এটা আমাদের জাতির জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্ক জনক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন