রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটি, ৪০ মিনিট মূলতবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
জাতীয় সংসদ অধিবেশন। ছবি: সংগৃহীত
expand
জাতীয় সংসদ অধিবেশন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন সাউন্ড সিস্টেমে সমস্যার কারণে ৪০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই স্থগিতাদেশ দেন। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের সমস্যার কারণে মুলতবি রাখা হয়।

এর আগে, গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিপত্তি ঘটেছিল, যার কারণে অধিবেশন দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছিল। পরে বিকল্প সাউন্ড সিস্টেম ব্যবহার করে অধিবেশন চালু হলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।

এই ঘটনার নাশকতা বিষয়ক তদন্তের জন্য সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সময় বৃদ্ধি করে ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানোর ফলে প্লেনারি হলে সাউন্ড সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাউন্ড সিস্টেম সংস্কারের জন্য ২২ কোটি ৫০ লাখ টাকার চাহিদা দেওয়া হলেও অন্তর্বর্তীকালীন সরকার পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। অল্প ৪ কোটি ৫০ লাখ টাকায় জরুরি ভিত্তিতে সিস্টেম চালু করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন