

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে তিনি জানান যে, এপ্রিল মাসজুড়ে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থানে রয়েছে। সরকারের পক্ষ থেকে নেওয়া নানামুখী পদক্ষেপের ফলে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
তিনি আরও জানান, ইরান যে ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সেই চিন্তা থেকেই আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সত্ত্বেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। তবে সাধারণ নাগরিকদের মধ্যে অযথা তেল মজুত করার প্রবণতা দেখা দিলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, তাই তিনি সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়কে একটি জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী বলেন যে, প্রতিটি নাগরিকের উচিত এই সময়ে মিতব্যয়ী হয়ে জাতিকে রক্ষা করা। তিনি আরও জানান যে, তেলের অবৈধ মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
গত ৩ মার্চ থেকে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত ১ এপ্রিল এক দিনেই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
মন্তব্য করুন
