

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে টানা ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিপণনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
এই সময়ে কর্মহীন হয়ে পড়বেন দুই লাখের বেশি জেলে। তাদের পুনর্বাসনের অংশ হিসেবে নিবন্ধিত প্রতিটি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে মৎস্য বিভাগ। তবে জেলেরা বলছেন, বরাদ্দ চাল যেন দ্রুত বিতরণ করা হয়।
ভোলার বিভিন্ন ঘাট ও জেলে পল্লীতে গিয়ে দেখা গেছে, দুশ্চিন্তায় ভুগছেন জেলেরা। মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অনেকেই ঋণ শোধ করতে পারেননি। তার ওপর মাছ ধরা বন্ধ থাকায় তাদের সংকট আরও বেড়েছে।
ভোলা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার। তবে বরাদ্দ চাল পাবেন ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন। তাদের জন্য ৩ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ফলে প্রায় ১০ হাজার জেলে চালের বাইরে থাকবেন।
ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান ভূঁইয়া বলেন, এক সপ্তাহের মধ্যেই বরাদ্দ চাল বিতরণ করা হবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ করা হচ্ছে। অভিযান সফল করতে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে মাঠে থাকবে।
মন্তব্য করুন
