

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করছে সরকার। এই পর্যালোচনার মাধ্যমে বিশ্বখ্যাত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৮ মার্চ) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যথাযথ একাডেমিক মান, উন্নত অবকাঠামো এবং স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ে সহায়ক আন্তর্জাতিক অংশীদারিত্বকে স্বাগত জানাই।
বৈঠকে কানাডার প্রতিনিধিরা জানান, বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার উন্নয়নে আইএলও এবং বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে কানাডা। হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন