

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদ যাত্রায় এবার বাড়তি ভাড়া নেওয়া হলে ঔ পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদ যাত্রা নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদ যাত্রায় পরিবহন সংশ্লিষ্ট কেউ ফৌজধারী আইনে কোন অপরাধ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদ যাত্রায় নৌ রুটে চাপ কমাতে এই প্রথম বসিলা এবং কাঞ্চন সেতুতে লঞ্চ ছাড়বে। এতে করে সদরঘাটে অতিরক্ত যাত্রীদের চাপ অনেকাংশে কমে যাবে। তাছাড়া, ১৬ এবং ১৭ তারিখ পর্যায় ক্রমে গার্মেন্টস ছুটি দেওয়া হবে। তারা যেন নির্বিঘ্নে যেতে পারে সে ব্যবস্থা সরকার করবে।
রবিউল আলম বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোন উৎসবকে ঘিরে অল্প সময়ের মধ্যে একটি শহর থেকে এক থেকে দেড় কোটি মানুষ যাতায়াত করে থাকে, যা বিরল। তাই বিগত সময়ের চেয়ে এবার সড়ক ও সেতুতে কঠোর মনিটারিংয়ের ব্যবস্থা নেওয়া আছে বলে জানান তিনি।
মন্তব্য করুন