বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদকে জনকল্যাণমুখী করতে কাজ করা হবে: চিফ হুইপ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
expand
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদকে জনকল্যাণমুখী করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন, চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

বুধবার (৪ মার্চ) বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী দেশ বাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সংসদে সব ধরনেরই কাজ করা হবে।

এবারের সংসদ প্রাণবন্ত হবে উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার। তাই দেশবাসী যে আস্থা রেখে ভোট দিয়েছে তার মর্যাদা রক্ষা করা হবে।

তিনি বলেন, দেশকে কল্যাণমুখী ও গণতন্ত্র রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে কাজ করবে এই সংসদ। আমরা যারা হুইপ রয়েছি আমরা চেষ্টা করবো পার্লামেন্টে কার্যকরি ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। এছাড়া দেশকে কল্যাণমুখী ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যা করার দরকার তাই করা হবে।

এই সংসদ যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা হবে বলেও জানান চীফ হুইপ।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরুল ইসলাম মনি।

এসময় হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন