বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
expand
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার।

বিষয়টি নিশ্চিত করে সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের এই আবেদনটি করলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলমও তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। প্রশাসনের উচ্চপর্যায়ে চলমান এই পরিবর্তন নিয়ে বর্তমানে চারদিকে ব্যাপক আলোচনা চলছে।

১৯৮৪ সালে সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপারও ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

এ ছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।

২১ নভেম্বর ২০২৪ সালে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তার পূর্বসূরি ছিলেন মো. মাইনুল হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X