বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ইফতারে সপরিবারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
expand
জামায়াতের ইফতারে সপরিবারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ 

আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন।

এসময় প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

এছাড়া আমিরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X