

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপির দলীয় পরিচয় থাকায় বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার সহায়তা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান আছে তাদেরকে পুনর্বাসন করা হবে; চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তাদের প্রাপ্য সম্মান তাদের দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অংকের একটা তহবিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলা ঠিকমত ব্যবহার হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি।
মন্তব্য করুন

