বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
expand
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠকে অংশ নিতে জেদ্দা যান তিনি।

মঙ্গলবার (২৪ ফেবুয়ারি) রাত দেড়টার পর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান।

এ বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন।

সৌদি সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X