শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হতে পারে যেদিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ এএম
সংসদ অধিবেশন ।। ফাইল ছবি
expand
সংসদ অধিবেশন ।। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এদিকে পূর্ববর্তী সংসদে স্পিকার না থাকায় এবার শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানায়, আইন অনুযায়ী বিকল্প ব্যবস্থা থাকায় শপথ আয়োজন নিয়ে জটিলতা নেই।

এর আগে ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শপথ প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দেন। তিনি জানান, আমাদের আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শপথ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারেরও শপথ গ্রহণ করানোর বিধান রয়েছে। ফলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X