রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

বাসস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) অন্যত্র বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

তারা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের একান্ত সচিব এ কে এম তাজকির-উজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আল-হোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন