শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আরপিও ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেয়ার কোন সুযোগ নেই। পরবর্তীতে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে নির্বাচনের আয়োজন করা হবে।

তিনি আরও জানান, বিভিন্ন আসনে প্রার্থীদের আচরণ বিধি ভঙের কারনে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন।

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন