বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে এর আগে ডাকযোগে ভোটদানের সুযোগ পাচ্ছে কারাবন্দিরা। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্য ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে। দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X