বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে? যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ প্রার্থী এখন অপেক্ষায় মৌখিক পরীক্ষার।

তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মচারীরা।

তাই নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হবে কি না- তা নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে।

এ বিষয়ে প্রথামিক শিক্ষা অধিদপ্তর বলছে, আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। সময়-সূচি নির্ধারণ হলে তারা ওয়েবসাইটে প্রকাশ করবে।

অধিদপ্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়া হবে। তারা বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে বলেন, ‘মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) শর্তসাপেক্ষে সর্বমোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন