সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরো সাইন্সেস ইনস্টিটিউটে খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন
expand
খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস শাখা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় হাসপাতালের জরুরি বিভাগে বেগম খালেদা জিয়ার নামে পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন। পরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডা, জহিরুল ইসলাম শাকিল, পরিচালক অধ্যাপক ডাঃ কাজী গিয়াস উদ্দিন আহমেদ, নিটোরের পরিচালক ও ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, যুগ্ম পরিচালক অধ্যাপক ডাঃ বদরুল আলম, ড্যাব ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস শাখার সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডাঃ রোস্তম আলী মধু , সহ সভাপতি ও শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: জালাল উদ্দিন রুমী , ডাঃ ফারুক আহমেদ, ডাঃ আবু সায়েম, শাখার সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ বশীর আহমেদ খান হৃদয়সহ ড্যাব কেন্দ্রীয় ও হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup