মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এসি কেনার আগে কন্ডেন্সার কয়েল চেনা কেন জরুরি?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৫:০৮ পিএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তীব্র গরমে স্বস্তি পেতে এসি এখন অন্যতম প্রধান ভরসা। তবে কেবল ব্র্যান্ড বা স্টার রেটিং দেখে এসি কিনলে অনেক সময় ঠকতে হয়। এসির কার্যকারিতা ও স্থায়িত্ব মূলত নির্ভর করে এর কন্ডেন্সার কয়েলের ওপর। বাজারে সাধারণত দুই ধরনের কয়েল পাওয়া যায়— কপার (তামা) এবং অ্যালুমিনিয়াম। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কোন ধরণের কয়েল ব্যবহারে ঘর বেশি ঠান্ডা হবে।

ঘর ঠান্ডা করার ক্ষেত্রে কপার কয়েল অনেক এগিয়ে, কারণ এর তাপ পরিবাহিতা ভালো। অন্যদিকে অ্যালুমিনিয়াম কয়েল ঘর ঠান্ডা করতে তুলনামূলক বেশি সময় নেয়।

ছবি সংগৃহীত

স্থায়িত্বের দিক থেকেও কপার কয়েল অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী। অন্যদিকে অ্যালুমিনিয়াম নরম ধাতু হওয়ায় দ্রুত লিক বা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, তাই গরমে হঠাৎ করে এসি বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়া মেরামতের ক্ষেত্রেও কপার কয়েল বেশ সুবিধাজনক। এতে কোনো লিক হলে সামান্য খরচে গ্যাস ওয়েল্ডিং করে নেওয়া যায়। কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল নষ্ট হলে তা ঠিক করা অসম্ভব, পুরো কয়েলটাই পাল্টাতে হয়— যা বেশ ব্যয়বহুল।

দামের দিক থেকে কপার কয়েলের এসির প্রাথমিক খরচ ও ওজন একটু বেশি।

অন্যদিকে অ্যালুমিনিয়াম ওজনে হালকা এবং দামে সস্তা। তাই বাজেট কম থাকলে বা সাময়িক ও ভাড়া বাসার ব্যবহারের জন্য অ্যালুমিনিয়াম কয়েল নেওয়া যেতে পারে।

তবে দীর্ঘস্থায়ী আরাম এবং ভবিষ্যৎ মেরামতের ঝামেলা এড়াতে কপার কয়েলের এসি কেনাই বুদ্ধিমানের কাজ। সাময়িক কিছু টাকা বাঁচাতে সস্তার অ্যালুমিনিয়াম কয়েল কিনলে পরে মেরামতের জন্য দ্বিগুণ টাকা খরচ হতে পারে। তাই এসি কেনার আগে এসব বিষয়ে অবশ্যই নজর দেওয়া উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন