বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলায় ৫ দিনের রিমান্ডে সেই আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হত্যা ও অস্ত্রের দুটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে নতুন করে চাঁদাবাজির পৃথক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা জজ ও দায়রা জজ আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় আসামি মোবারক হোসেন ইমনকে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

বুধবার আদালত আবেদনের শুনানি শেষে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দীঘির পাড় এলাকায় চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের একটি নির্মাণাধীন বাড়ি লক্ষ্য করে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর আগে তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাটহাজারী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন