বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে ফিচারটি বন্ধ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মেসেজিং অ্যাপের দুনিয়ায় প্রতিযোগিতায় টিকে থাকতে নিয়মিত নতুন ফিচার যোগ করে হোয়াটস অ্যাপ। তবে এবার ভিন্ন পথে হাঁটছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। বেশ প্রচারণা চালিয়ে চালু করা ‘অ্যাভাটার’ সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের মধ্যে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে ফিচারটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। অনেক ব্যবহারকারীই নিজেদের বাস্তব ছবি বা সাধারণ ইমোজি ব্যবহারেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।

এই ‘অ্যাভাটার’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো করে ভার্চুয়াল চরিত্র তৈরি করতে পারতেন। মুখাবয়ব, চুলের ধরন কিংবা পোশাক বেছে নিয়ে তৈরি করা যেত ব্যক্তিগত ডিজিটাল অবয়ব, যা স্টিকার ও অ্যানিমেশনে ব্যবহার করা সম্ভব ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। আপাতত সব ব্যবহারকারীর জন্য একসঙ্গে বন্ধ না হলেও, অনেকেই ইতিমধ্যে অ্যাপে অ্যাভাটার সম্পাদনার অপশন আর পাচ্ছেন না। কোথাও আবার পুরো সেকশনটিই অদৃশ্য হয়ে গেছে। ভবিষ্যতে সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ড থেকেও এটি পুরোপুরি সরিয়ে ফেলা হবে।

তবে আগে তৈরি করা স্টিকার ব্যবহারকারীদের জন্য আপাতত থাকছে। ‘রিসেন্ট’ বা ‘ফেভারিটস’ অংশে সংরক্ষিত স্টিকারগুলো আগের মতোই ব্যবহার করা যাবে। কিন্তু নতুন করে অ্যাভাটার তৈরি বা স্টিকার বানানোর সুযোগ আর থাকবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank