বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৬৩ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন