শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউবে অবমুক্ত হলো সানজিদা রিমির গান ‘ক্ষমা’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চইলা গেলি একলা কইরা ভাঙলি আমার ঘর, এমন বিচ্ছেদি কথামালায় বিরহের গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী সানজিদা রিমি। ‘ক্ষমা’ নামে এ গান নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

জুনাইদ হোসাইন নীল এর কথা ও সুরে গানটি নেক্সটওয়েভ-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে ২৮ আগস্ট। ক্ষমা গানের মিউজিক করেছেন শামিম মাহমুদ।

মানুষের চিরায়ত প্রেম ভাঙার বেদনাকে উপজীব্য করেই রচিত হয়েছে এই গান। রচয়িতা ও সুরকার আশা করছেন এ গানটি শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে। ক্ষমা গানটি নিয়ে বেশ আশাবাদী রয়েছেন কণ্ঠ শিল্পী সানজিদা রিমিও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন