সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করলো 'বাংলাদেশ কালচারাল সেন্টার'

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:২৪ পিএম
expand
৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করলো 'বাংলাদেশ কালচারাল সেন্টার'

বাংলা ভাষা, হাজার বছরের আবহমান সংস্কৃতি ও প্রাণবন্ত সাহিত্যের ধারাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে 'বাংলাদেশ কালচারাল সেন্টার'। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম। এছাড়া সংগঠনটির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটিতে রয়েছেন ড. মাহফুজুর রহমান, শাহ নেওয়াজ, জুয়েল আইচ, সৈয়দ মোস্তাফিজুর রহমান এবং দারা আবু জুবায়ের।

বাংলা ভাষা, হাজার বছরের আবহমান সংস্কৃতি ও প্রাণবন্ত সাহিত্যের ধারাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে 'বাংলাদেশ কালচারাল সেন্টার'। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য হচ্ছে, মুজিব পরদেশী (কণ্ঠশিল্পী), কায়সার হামিদ (ফুটবলার), মো. লিয়াকত আলী (সাংস্কৃতিক সংগঠক), জামিউর রহমান লেমন (নাট্য ব্যক্তিত্ব), খন্দকার শাহ আলম (নাট্য ব্যক্তিত্ব), ফখরউদ্দিন ছোটন (নাট্য নির্মাতা), কাজী ফারুক বাবুল (সংগীত পরিচালক), এবিএম সোহেল রশিদ (কবি), নূর হোসেন রানা (নাট্য পরিচালক), দীপক কুমার দাস (যন্ত্রশিল্পী), মাসুম শাহরিয়ার (নাট্য পরিচালক), নাহিদ নজরুল (গীতিকার), মেহবুব মেহেন্দুর চাঁদনী (নৃত্য শিল্পী), শেখ ফরিদউদ্দীন প্রধান (সাংবাদিক), জান্নাতুল ফেরদৌসী পপি (কণ্ঠশিল্পী), বিপাশা ইয়াসমিন (কণ্ঠশিল্পী), মো. সাইফুল ইসলাম (শিশু সংগঠক), লুৎফুননাহার পাখি (কণ্ঠশিল্পী), নটরাজ পলাশ (যাত্রাপালা নির্দেশক), সানজিদা হক আরেফিন লুনা (ফ্যাশন কোরিওগ্রাফার)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন