রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাম জড়িয়ে বিপাকে অভিনেত্রী, হয়েছে মামলাও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল–এর সঙ্গে নাম জড়িয়ে নতুন করে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়। তবে এই আলোচনার জেরে এবার আইনি জটিলতায় পড়েছেন তানিয়া নিজেই। তার বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়েছে।

সম্প্রতি পাপারাজ্জিদের সামনে তানিয়া দাবি করেন, ইনস্টাগ্রাম–এ চাহাল তাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে ‘মিষ্টি দেখতে’ বলেছেন। তিনি নিজের ফোনের ইনবক্স দেখিয়ে সেই কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন।

তবে বিষয়টি সামনে আসার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। তানিয়ার অভিযোগ, ওই বার্তা মুছে ফেলতে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিনেত্রীর কথায়, ‘হালকা মেজাজে বলা একটা কথা এভাবে ছড়িয়ে পড়বে ভাবিনি। এখন আমাকেই ট্রোল করা হচ্ছে, আমারই বদনাম হচ্ছে।’

ব্যক্তিগত জীবন নিয়ে আগেও একাধিকবার চর্চায় থেকেছেন চাহাল। ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, পরবর্তীতে নতুন সম্পর্কের গুঞ্জন—সব মিলিয়ে বারবার শিরোনামে এসেছেন তিনি।

বিতর্ক থাকলেও বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এবং ফর্মেও রয়েছেন চাহাল। তবে মাঠের বাইরের এই নতুন বিতর্ক ও আইনি লড়াই তার ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই।

এদিকে তানিয়া চ্যাটার্জী ‘গান্ধী বাত’ সিজন ৪, ‘উঠা পটক’, ‘জাল’ এবং ‘কাসক’-এর মতো ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন। বর্তমানে কয়েকটি ওয়েব ফিল্মসহ ফটোশুট নিয়ে ব্যস্ত তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন