শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

বিজয়ী দল ও এর নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে রুবিও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহ জানিয়ে তিনি জানান, এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২১২ আসনে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X