শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
স্ত্রী-কন্যার সঙ্গে তারেক রহমান
expand
স্ত্রী-কন্যার সঙ্গে তারেক রহমান

ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাশিয়া। তারাও একই কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়া শেষে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সারা দেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়।’

তারেক রহমান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে, যা ভোররাত পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি।’

দলের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘আমি ইন শা-আল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X