

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমকামিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুটি পৃথক নোটিশে তাদের সিট বাতিলের তথ্য নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে ওই হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বিষয়টি জানান।
তিনি লিখেছেন, হলের ২০২৫–২৬ সেশনের দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) প্রমাণিত অপরাধের ভিত্তিতে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় উভয়কে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই মাস্টারদা সূর্য সেন হলের এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকেও হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
সম্প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে অবস্থানরত দুই অতিথির বিরুদ্ধেও এমন অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ওই এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে হল কর্তৃপক্ষ।

