

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) নোবিপ্রবিতে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
‘মেধাস্বত্ব ও ক্রীড়া; প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’ প্রতিপাদ্যে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, মেধাস্বত্ব সুরক্ষা বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মেধাস্বত্বের বিকল্প নেই। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজেদের উদ্ভাবন ও চিন্তধারাকে সুরক্ষিত রাখতে পারে। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র। তাই নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ ও প্রয়োগ করে মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে, যেনো তা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
র্যালিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন