

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. রইছ উদ্দীন ১৯৭১ সালের ১ এপ্রিল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
তিনি জবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গবেষণা ক্ষেত্রে তাঁর ২৭টি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জবি সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং জবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত একাডেমিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন