মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে মেধা তালিকায় ১৬ হাজার মেরিট পজিশন নিয়েও সাবজেক্ট পেয়েছে এক শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
expand
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬ হাজার ২৮৪ মেরিট পজিশন নিয়েও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ফার্মেসী সাবজেক্ট পেয়েছেন এক শিক্ষার্থী।এতে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত ৩০ জানুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় উপস্থিত ছিল ৩১,২২৯ জন এবং উত্তীর্ণ হয়েছে ১৭,২০৯ জন শিক্ষার্থী। পাশের হার ছিল ৫৫.০৮ শতাংশ।

মুক্তিযোদ্ধের এত বছর পরও তাদের সন্তানরা কীভাবে কোটার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পায়?এ বিষয়ে জানতে চাইলে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান বলেন,"যদি সন্তান থেকে থাকে তাহলে কিছু বলার আছে?এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেন৷ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সরকারের যে প্রজ্ঞাপন আছে সেই অনুযায়ী ভর্তি করানো হবে। নাতিপুতির জন্য নয়।

তিনি আরও বলেন, যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে এবং উপযুক্ত হয় তাহলে তো আমাদের কিছু করার নাই। সে যদি মুক্তিযোদ্ধা হয় এবং তার যদি দুই-তিনটা ওয়াইফ থাকে তাহলে কিছু করার আছে? সন্তানের বাহিরে নাতিপুতি হচ্ছে কি না সেটা দেখতে হবে। সেই অনুযায়ী তার পজিশন বিশ হাজার হয় তাহলে তো আমাদের কিছু করার নাই।

এ বিষয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ বলেন," আবেদনের সময়ে সবাই কাগজ দিয়ে আবেদন করেন। তখন কিন্তু যাচাই-বাছাই করার সুযোগ থাকে না। তাই আমরা ভর্তির সময়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে ভর্তি নেওয়া হয়।

তিনি আরও বলেন,আজকেও কোটায় ভর্তি হওয়ার জন্য দুইজন শিক্ষার্থী এসেছিল। কিন্তু তারা তাদের কাগজপত্র দেখাতে পারেনি তাই তাদের ভর্তি নেওয়া হয়নি। কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান না হয় এবং কাগজপত্র দেখাতে না পরে তাহলে তারা ভর্তি হতে পারবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X