

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চেম্বার জজ আদালতে জরুরি শুনানী না হওয়ায় শীঘ্রই হচ্ছে না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে মঙ্গলবার (২০ জানুয়ারি) জরুরি শুনানির জন্য আবেদন করেছিল শাবিপ্রবি প্রশাসন।
তবে চেম্বার আদালত পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ প্রদান করায় জরুরি আবেদন শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, চেম্বার জজ আদালতের এমন সিদ্ধান্তে অনেকটা ঝুলেই গেছে শাকসু নির্বাচন। তবে নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবারও শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ১৮ জানুয়ারি একজন ভিপি প্রার্থী, একজন সদস্য প্রার্থী ও একজন ভোটার উচ্চ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট আবেদন করেন। গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালত চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।
আদালতের এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে জরুরি আপীল আবেদন করে শাবিপ্রবি কর্তৃপক্ষ।
এদিকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মন্তব্য করুন
