

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশিরা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
ফেরত আসা ৩৮ জনের মধ্যে অন্তত পাঁচজন মানবপাচারকারীদের বিরুদ্ধে দেশে ফিরে আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
তাঁদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশি মানবপাচারকারী দেশে ফেরার প্রক্রিয়ার সময় তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করেছেন। এমনকি দেশে ফিরে না যাওয়ার জন্যও নানা ধরনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, উন্নত কর্মসংস্থানের প্রলোভনে কম্বোডিয়ায় নেওয়ার পর তাঁদের বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ডে আটকে রাখা হয়। সেখানে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল তাঁদের।
সংশ্লিষ্টদের মতে, দেশে ফেরার পর এসব ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের আইনি ও মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


