বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ জালিয়াতি: ইউনিয়ন ব্যাংকের সাবেক ১৪৮ কর্মকর্তার নথিপত্র তলব

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঋণের নামে ইউনিয়ন ব্যাংক থেকে ১৮ হাজার ৩৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ১৪৮ কর্মকর্তার নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ মে) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দুদক। সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ দুর্নীতির অনুসন্ধান করছে।

অভিযোগের তালিকায় রয়েছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী, আব্দুল হামিদ মিয়া ও ওমর ফারুকসহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।

দুদকের অভিযোগে বলা হয়, ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপ একাই ১৮ হাজার ৩৪৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৬৪ শতাংশ। কাল্পনিক লেনদেনের মাধ্যমে এসব ভুয়া ঋণ নেয়া হয়েছে, যার বিপরীতে কোনো জামানতও নেই। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে জালিয়াতির এ ভয়াবহ চিত্র উঠে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন