

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে বিপুল সংখ্যক মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ ও নগদ টাকাসহ তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি বলছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইল পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত।
সোমবার (১৩ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে রোববার রাতে ডিবির মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক এ-এর একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬), মোঃ রনি মিয়া (২৪) ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)। এসময় তাদের কাছ থেকে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মন্তব্য করুন