শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে সাময়িক বিরতির পর পুনরায় চলছে মেট্রোরেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম
রাজধানীতে মেট্রোরেলের চলাচল আবার স্বাভাবিক
expand
রাজধানীতে মেট্রোরেলের চলাচল আবার স্বাভাবিক

রাজধানীতে মেট্রোরেলের চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে আগের নিয়মে ট্রেন চলতে দেখা গেছে।

বুধবার রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে অল্প সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। সূত্র জানিয়েছে, ফার্মগেট এলাকায় আগের দুর্ঘটনাস্থলের কাছে কিছু কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই অংশে সাময়িক বিরতি দেওয়া হয়।

রাত সোয়া নয়টার দিকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করা হলেও মতিঝিল–শাহবাগ এবং উত্তরা–আগারগাঁও রুটে সার্ভিস স্বাভাবিক ছিল।

রাতেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে।

গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেলে এক ব্যক্তি প্রাণ হারান। এরপর সোমবার সকাল থেকে ওই অংশে ধীরগতিতে মেট্রোরেল চলাচল করা হয়।

মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার থেকে পুরো রুটে মেট্রোরেলের চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup