বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৫২।

এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার সমান ১৫২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। দূষণের দিক থেকে আজ ১৪৫ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। যেখানে চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৩২।

এরপরই দূষণে শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে ইসরায়েলের জেরুজালেম (১০৭), চীনের বেইজিং (১০৫), পাকিস্তানের লাহোর (১০৪), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৯৭), ভারতের কলকাতা (৯৪), সৌদি আরবের রিয়াদ (৯২)।

অন্যদিকে, আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন (স্কোর ৭) ও সিডনি (স্কোর ১১) শহর দুটির বাতাসের মান সবচেয়ে ভালো। এছাড়া সুইডেনের স্কটহোম ১৫, আয়ারল্যান্ডের ডাবলিন ১৬ ও জাপানের টোকিও ১৭ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে খুব ভালো পর্যায়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup