সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:৫৮ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আরও ইউনিট যোগ হয়ে ঘটনাস্থলে বর্তমানে ১৩টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বস্তি এলাকায় আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন