রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কলাবাগানে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোড়ন থামতে না থামতেই এবার কলাবাগানে আট বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

শনিবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

তিনি জানান, চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে গত শুক্রবার (২২ মে) নর্থ সার্কুলার সড়কের একটি বাসায় শিশুটিকে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটানো হয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ওসি আশিক জানান, শুক্রবার (২২ মে) ভুক্তভোগী শিশুটির পরিবার একটি মামলা করেছেন। ওই মামলায় বৃদ্ধ রুবলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৩ মে) আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া রুবেলের সার্কুলার রোডে বাড়ি আছে। তার স্ত্রী-সন্তান কেউ না থাকায় রুবেল তার ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন।

তারা বলেন, ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন। এরপর শিশুটির চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ ওই বৃদ্ধকে আটক করে পুলিশে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলাল হক বলেন, গ্রেপ্তারের পর বৃদ্ধ রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন