শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু শিক্ষার্থীদের মাঝে বই ও খাবার বিতরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “জিরো স্পেস ডাস্ট”।

শনিবার বিকেল ৪টায় উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বই ও খাবার বিতরণ কর্মসূচি। যেখানে সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ ও খাবার।

আয়োজনে উপস্থিত ছিলেন জিরো স্পেস ডাস্টের ড. মায়ামি, প্রকৌশলী-লেখক স্যারন, রেজাউর রহমান, সাকিবুল হাসান, ইব্রাহিম হাসান ও সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী এবং সাধারণ সম্পাদক এলেন।

আয়োজকরা জানান, শুধু বই বিতরণ নয়—শিশুদের মাঝে মানবিকতা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ।

তাদের ভাষ্য, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে অসহায় শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর হাসিমাখা মুখ যেন পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

জিরো স্পেস ডাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন